বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: সোমবার (৬ নভেম্বর) শহরের বনানীতে বগুড়া জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু।
তিনি বলেন, সারা দেশব্যাপী বিএনপি জমায়েতের অবৈধ হরতাল-অবরোধের নামে অগ্নি সন্ত্রাস কার্যক্রম করছে তাদেরকে প্রতিহত করতে হবে এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শান্ত, ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ববি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জু সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।