বগুড়ায় নেট ক্যাবল থেকে বৈদ্যুতিক পিলারে আগুন

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার : বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আটাপাড়া স্কুল মাঠের পশ্চিম দিকে নিলচান সেলুনের পাশের পিলারে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন ধরে। প্রায় ২০ মিনিট পর স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে জানানো হয় এবং ফায়ার সার্ভিস টিমকে জানানো হয়। ফায়ার সার্ভিস আসার আগে আগুনটি নিভিয়ে ফেলেন। আগুন পুরোপুরি নিভে গেলে বিদ্যুৎ সংযোগের কাজ করেন।

স্থানীয়রা জানান, পিলারে অতিরিক্ত ক্যাবল সংযোগের জন্য শর্ট সার্কিট হয়ে তারে আগুন লেগেছে প্রায় ৩ ঘন্টার জন্য পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে ওয়াই.ফাই ক্যাবল থেকে আগুনটি লেগেছে।দোকানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার সাথে সাথেই মেইন সুইচ অফ করে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলে তারা আসার আগেই আগুনটি নিভিয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *