বগুড়ায় ফুটবল খেলা কেন্দ্র করে স্কুলছাত্র ছুরিকাঘাতে নিহত

বগুড়া জেলা প্রতিনিধি সিফাত আল বখতিয়ার : শুক্রবার বিকেলে দুই গ্রামের ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু। ফুটবল খেলায় কৈচর গ্রাম এক গোলে জয়ি হয়। জয়ী হওয়ায় রিয়াদ সহ খেলার সাথীরা আনন্দ উল্লাস করলে বিপরীত দল তাতে ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাত করলে রিয়াদের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। ছুরিকাঘাত করার সময় রিয়াদের বড় ভাই আটকাতে গেলে তাকেও আঘাত করা হয়।

নিহত রিয়াদ কৈচর মধ্যপাড়ার পিতার মৃত তারা মিয়ার ছেলে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াদকে নিয়ে গেলে রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় চেয়ারম্যান গণমাধ্যমকে জানাই খেলায় হারজিত থাকে কিন্তু এ খেলাকে কেন্দ্র করে হত্যা করা হবে তা কাম্য নয় । খেলায় কোন বড় ভাই বা স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত না থাকায় এই ঘটনা ঘটে। ঘটনা ঘটার পরপরই সেনাবাহিনী ঘাতকদের আটক করে।

চেয়ারম্যান আরো বলেন, বগুড়ায় বেশ কিছুদিন হলো ছুরিকাঘাতে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এ ছুরির উৎস কোথায় এটি বের করতে হবে এবং পুলিশকে তৎপর হতে হবে সেই সাথে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত রিয়াদের মামা সাবেক ইউপি সদস্য জানান, যারা হত্যা করেছে তারা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে । খেলায় পরাজিত হলে জয়ী দলদের আঘাত করা হবে। তিনি ক্ষুব্ধ হয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের অবহেলায়। তিনি বলেন রিয়াদের মাজায় স্টেপ করা হয়েছে সেখানে থেকে রক্তপাতের ফলে তার মৃত্যু হয়েছে । চিকিৎসক তার চিকিৎসা সঠিকভাবে করতে পারেনি বলে তার মৃত্যু হয়েছে তাকে বড় ধরনের বা সেনসিটিভ জাগায় আঘাত করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *