বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ারঃ সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর, ডা. জুবাইদা রহমানের পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ায় মরহুমের পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একে এম মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক আহবায়ক এ্যাড.একেএম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, ডা. মামুনুর রশিদ মিঠু, শহীদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এ্যাড, সৈয়দ জহুরুল আলম, হুমায়ন কবির গেদা, শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলী, ডা. আজফারুল হাবিব রোজ, ডা. ইউনুছ আলী, এ্যাড. আলী আসগর, তৌহিদুল ইসলাম বিটু, আজিজুর রহমান বিদ্যুৎ, আবু সাহিন সানি, সাজ্জাদুজামান সিরাজ জয়, আজিজুল হক মঞ্জু, আশরাফুজ্জামান প্রবাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, শ্রমিক দল নেতা মোশারফ হোসেন স্বপন, লিটন শেখ বাঘা, সামছুজ্জামান সামছু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রনেতা আল রাজি, এস এম রাঙ্গা,আমিনুর রহমান, আবু আশা সিদ্দিকী রাকিব, হাবিবুর রশিদ সন্ধান, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, আব্দুল্লা-হিল-বাকী লিপন, আব্দুল গফুর দারা, শামিম রেজা শামিম, রাকিবুর ইসলাম শুভ, উজ্জ্বল হোসেন, আল আমিন।