বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীদের নির্যাতন ,হল সিট বানিজ্য এবং নারী শিক্ষার্থীদের কুপ্রস্তাব সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা সজল ঘোষ কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে বগুড়া শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ছাত্র না হয়েও থাকতেন কলেজের হোস্টেল নিয়ন্ত্রণ করতেন। কোন শিক্ষার্থী তার কথা অমান্য করলে মারধর করতেন। ছুরি-চাকু দেখিয়ে ভয় দেখানোসহ আরও অনেক অভিযোগ তার বিরুদ্ধে। প্রকাশ্যে ক্যাম্পাস কক্ষে মাদক সেবন এবং অনৈতিক কাজ করতেন।
রাজনৈতিক পরিচয়ে বগুড়ায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচ টি) ঘাঁটি গাড়া সাবেক ছাত্রলীগ নেতা সজল ঘোষ । তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।