বদলগাছিতে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও রাসায়নিক সার বিতরণ

মোঃ ছানোয়ার হোসেন বদলগাছি (নওগাঁ) বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ৪১ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়। ২৪ নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮নওগাঁ- ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বলেন আগামীতে সারের সঙ্কট থাকবেনা |
কৃষক খুচরা বাজার থেকে ৫ কেজি ১০ কেজি সার কিনতে পারবেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা ভূমি কর্মকর্তা , উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪১ শ জন কৃষকদের মাঝে প্রতিজন ১০ কেজি সার, ১০ কেজি পটাশ ১ কেজি সরিষা বীজ বিতরণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *