বদলগাছীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষক- কৃষানীর মুখে স্বস্তির হাঁসি

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁ জেলার শস্যভান্ডার খ্যাত বদলগাছীতে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনে কৃষক-কৃষানীর মুখে স্বস্তির হাঁসি ফুটেছে। ফলন ও বাজারে কাঙ্খিত দাম পাওয়ায় বীজ,সার,কীটনাশক ও মজুরী খরচ বাদে ও উপজেলার কৃষককুল এবার আমন আবাদে লাভের মুখ দেখছেন। আমন রোপনের শুরুতে কিছুটা পানি সঙ্কট থাকলে ও পরবর্তীতে কাঙ্খিত বৃষ্টিপাত হওয়ায় কৃষকেরা সাচ্ছন্দে আমন আবাদ করতে পরেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৪ শত ৮৪ হেক্টর। আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধানের বাম্পার ফলনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন বালুপাড়া, জিধিরপুর, আধাইপুর ইউনিয়নে চৌড়ইহাঁসা, মথুরাপুর ইউনিয়নে ভয়ালপুর,পাহাড়পুর ইউনিয়নে বামন পাড়া গ্রামে আমন ধানের নমুনা শস্য কর্তন করা হলে ব্রি-৭৫, ব্রি-১০৩,ব্রি-৪৯,ব্রি-৫,ব্রি-৩৪,ব্রি-৮৭,ব্রি-৯০,ব্রি-৯৪,৯৫,বিনা-০৭,বিনা-২০ ধান প্রতি হেক্টরে ৬ মেঃ টন যা বিঘাপ্রতি ২০ মন হারে ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, আমন ধান শুরুর মৌসুমে গুটি স্বর্ণা ১২৮০ থেকে ১৩০০, স্বর্ণা-৫ ধান ১৩৮০ টাকা মন বিক্র হচ্ছে। বি-৭৫ সহ অন্যান্য জাতের ধান আগামী ১ সপ্তাহের মধ্যে বাজারে আসবে বলে উপজেলা সদরের ধান ব্যবসায়ী এখলাছুর রহমান জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় এবং সর্বসময়ে আমি নিজে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সর্বক্ষন যোগাযোগ স্থাপন করে নিয়মিত পরামর্শ প্রদান করে প্রাকৃতিক ভাবে কীটপতঙ্গ ও বালায়নাশক স্প্রে করে পোকা মাকড় দমন করায় ফলন ভালো হয়েছে। ইতি মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ ভাগ আমন ধান কর্তন সম্পূর্ন হয়েছে। যার ফলে আগাম জাতের ধান কর্তন করে কৃষকরা ইতি মধ্যে শরিষা,আলু ও গম চাষাবাদ শুরু করেছে। আশা রাখি আবহাওয়া অনুকুলে থাকলে রবিশস্যর ও ফলন ভালো হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *