মো.এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র এস, এম নাবিল মেহ্জা ২০২৩ সালে এসএসসি/দাখিল/এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী শিক্ষাবোর্ডে (মানবিক বিভাগ থেকে) ৫ম স্থান অধিকার করায় বসুন্ধরা শুভসংঘ বদলগাছী শাখার পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ, ক্রেষ্ট, ডাইরি,কলম ও এক হাজার টাকার প্রাইজবন্ড দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার সকাল ১১টায় সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভসংঘের সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, বিশেষ অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বিপিএএ, থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, মোজাফ্ফর হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, নাসির উদ্দিন, শুভসংঘের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, শুভসংঘের সদস্য মমতাজ চৌধুরী, প্রধান উপদেষ্টা কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি মো, এমদাদুল হক দুলু, প্রমুখ। কৃতিছাত্র নাবিল শুভসংঘের সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার ছেলে, তার মা নারজিনাত বেগম একজন স্কুল শিক্ষক। কৃতি ছাত্র নাবিল অনুষ্ঠানে একটি গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন।