বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী শাখার আয়োজনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে ৪ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ছাত্র লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এসময় বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো,সুমন হোসন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর -বদলগাছী আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সাংগঠনিক সম্পাদক ভগিরত। নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী,সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল। বদলগাছী উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো।ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো, জাহিদ হোসেন, বঙ্গবন্ধু সরকারী কলেজের ভারপ্রাপ্ত সভাপতি সালমান হোসেন, সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।