বদলগাছীতে জাতীয় যুব দিব‌সে বৃক্ষ‌রোপন,বৃক্ষ চারা , সনদ ও ঋণ বিতরণ

আবু সাইদ বদলগাছীঃ ” দক্ষ যুব গড়‌বে দেশ, বৈষম‌্যহীন বাংলা‌দেশ ” এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে নওগাঁর বদলগাছী‌তে বি‌ভিন্ন কর্মসুচী পাল‌নের ম‌ধ্যে দি‌য়ে জাতীয় যুব দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। বদলগাছী উপ‌জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে ১ লা ন‌ভেম্বর শুক্রবার সকাল ১০ ঘ‌টিকায় উপ‌জেলা প‌রিষদ সভাক‌ক্ষে এক আ‌লোচনা সভা অনু‌ষ্টিত হয়। সভায় উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সা‌ব্বির আহ‌ম্মেদ এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প্রকৌশলী সুমন দেবনাথ, শিক্ষা কর্মকর্তা আ‌মিরুল ঈসলাম, ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহ‌ম্মেদ, সমবায় কর্মকর্তা বাসু‌দেব চন্দ্র দাস, সমাজ‌সেবা কর্মকর্তা রা‌জিব আহ‌ম্মেদ,নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, ঢাকা ক‌লে‌জের ছাত্র জাহান -এ – মোতা‌য়েন যুক্ত ও সফল যুব উ‌দ্যোক্তা আবু তা‌হের প্রমূখ।

আ‌লোচনা  সভা শে‌ষে প্রধান অ‌তি‌থি উপ‌জেলা চত্ব‌রে এক‌টি গা‌ছের চারা রোপন  ও  ১৯ জন প্রশিক্ষনার্থী যুব ও যুবা ম‌হিলার ম‌ধ্যে সনদপত্র, যুব ঋণ ও গা‌ছের চারা বিতরণ ক‌রেন। অনুষ্টান‌টি উপস্থাপনা ক‌রেন প্রশি‌ক্ষিত যুবা নারী সিদরাতুল মনতাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *