বদলগাছীতে ডিম পেঁয়াজ মুরগীর দাম বেশী নেওয়ায় দোকান মালিকের জরিমানা

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ডিমের দাম বেশী, পেঁয়াজের দাম বেশী, মুরগীর দোকানে মুরগীর দাম বেশী ও অপরিস্কার রাখার দায়ে ৪ দোকান মালিকের জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। গতকাল বুধবার দুপুর ১২ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এনামুলের ডিমের দোকানে ৫ হাজার,নিশির মুদির দোকানে ২ হাজার, এক মুরগীর দোকানে ৫ হাজার, এক তরকারীর দোকানে বাংলা বাটখারা ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়। মোট ১৩ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরকষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো, রুবেল আহমে। এর আগে সাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *