বদলগাছীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জল র‍্যাবের হাতে আটক!

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) ক্রাইম রির্পোট প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী উজ্জল কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ১৫ মে  উপজেলার বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকা হতে ১৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল মন্ডল (৩৮), গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী উজ্জল হোসেন মথুরাপুর ইউপির খাঁপাড়া গ্রামের ইসমাইল এর ছেলে  একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *