মো, এদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে ঊষা সমবায় সমিতির সৌজন্যে এলাকাবাসী বজ্রপাত মোকাবেলার পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গ্রামীন সড়কের দুপাশে তালবীজ রোপন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোরসাহী মোড় থেকে জাইজাতা সড়কে প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের দুপাশে এই তালবীজ রোপনের উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মো, শাহজাহান আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস, কারগিরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো, গোলাম কিবরিয়া, সাংবাদিক মো, মিঠু হাসান, মেম্বার জিল্লুর রহমান, ঊষা সমবায় সমিতির পরিচালক মো, সাঈদ আল সাহাফ ও পারভেজ হোসেনসহ এলাকাবাসী।