বদলগাছীতে মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবী করে ছাত্রীদের বিক্ষোভ

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলার মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবী করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টার পর শিকষার্থীরা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউএনওর কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। ইউএনও অফিসে না থাকলেও শিক্ষার্থীরা ¯েøাগান দেয়, এক দফা এক দাবী অধ্যক্ষের পদত্যাগ দাবী। মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নুসরাত জাহান রিয়া জানান নীতিমালা না মেনে অধ্যক্ষ পদে নিয়োগ নিয়েছে ঐ কলেজের শিক্ষক মাহবুব আলম। আমরা তাঁর পদত্যাগ দাবী করছি। একই কথা বললেন আমেনা খাতুন, তৃপ্তি বানু, নাসনিয়াসহ অন্যান্য শিক্ষার্থী। সাজু হোসেন জানান শিক্ষক মাহবুব আলম ১৩ নং সিরিয়ালে ছিল, এক নম্বর ২ নম্বর সিরিয়াল শিক্ষককে মূল্যায়ন না করে অবৈধভাবে মাহবুব আলমকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে যা নিয়ম নীতির পরিপন্থি। জানতে চাইলে সাজু জানান সে ছাত্রদল করে। পরে শিক্ষার্থীরা কলেজে তালা ঝুলিয়ে দেয় বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান শিক্ষার্থীরা এসেছিল আমি শুনেছি। আমি বিষয়টি খোঁজ নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *