মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলার রুকুনপুর দাখিল মাদরাসায় অফিস কক্ষে প্রবেশ করে শিক্ষক জিল্লুর রহমানকে মারপিটের অভিযোগ করা হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয় যায়। এলাকাবাসী জানায় স্থানীয় কয়েকজন লোক সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মাঝে মধ্যেই মানববন্ধন করে। আবারও দুই জন যুবক আবু তালহা ও আবু বক্কর সিদ্দিক সুপারের বিরুদ্ধে দুনীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করলে উপজেলা সমাজসেবা অফিসারের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টীম গঠন করে জরুরী ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার বেলা ১২টায় তদন্তটীম মাদরাসায় যায়। তদন্ত চলাকালে অবিযোগকারীসহ তার লোকজন মাদরাসা মাঠে ছিল। এ সময় তারা অফিসে ঢুকে শিক্ষকদের কাছে দাবী করেন সুপার দুর্নীতি করেছে আপনারা লিখিত দেন। এ নিয়ে তারা শিক্ষকদের উপর চড়াও হয়। সহকারী শিক্ষক জিল্লুর রহমান তাদেরকে শান্ত থাকার কথা বলেন। যেহেতু তদন্ত চলছে। তখন অভিযোগকারীরা জিল্লুর রহমান বিএনপি করে বলে তাকে মারপিট শুরু করে। মারপিটের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে আসলে অভিযোগকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক জিল্লুর রহমান জানায় যারা অভিযোগকারী তারা ছাত্রলীগ করে। মাদরাসায় তদন্তটীম এসেছে তদন্ত করছে আমি শুধু তাদেরকে শান্ত থাকার কথা বলেছি। আমি নাকি বিএনপি করি বলেই আমাকে মারতে শুরু করে। মাদরাসা সুপার মৌলানা দেলোয়ার হোসেন বলেন বাবা মাদরাসার শিক্ষক ছেলের চাকুরী হয় নি কেন তাই আমার বিরুদ্ধে লেগেছে। অভিযোগ তদন্তটীমের প্রধান উপজেলা সমাসেবা অফিসার মো, রাজীব আহমেদ বলেন আমরা ভিতরে তদন্ত করছিলাম বাহিরে হৈচৈ হচ্ছিল। আমরা তাদেরকে বের করে দিয়ে চলে এসেছি। তার পর কি হয়েছে বলতে পারব না।