বদলগাছীতে মৃত্যুর ৬ বছর পর নিয়োগ বোর্ডের সদস্য হলো এক মাদরাসা সুপার, বিল আবেদন আটকে দিল শিক্ষা অফিস

এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মৃত্যুর ৬ বছর পর এক মাদরাসা সুপারকে সদস্য করে ভ‚য়া নিয়োগ বোর্ড গঠন করে আয়া পদে নিয়োগ পত্র প্রদানের অভিযোগ পাওয়া গেছে। একই বোর্ডে একজন নিরাপত্তা কর্মী ও সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ বোর্ডে চুড়ান্ত পরীক্ষার ফলাফল পত্রে অভিযুক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও একজন শিক্ষক প্রতিনিধি ছাড়া সকল সদস্যের জাল স্বাক্ষরে নিয়োগ পত্র প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাউদপুর ইসলামীয়া দাখিল মাদরাসায়।

আয়া পদে নিয়োগ প্রাপ্ত মোছা: শারমিন সুলতানা সেতুর বেতন ভাতার আবেদন চলতি মাসের প্রথম সপ্তাহে মাদরাসার অনলাইন কোর্ডে শিক্ষা অফিসে প্রেরণ করলে ভুয়া নিয়োগের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। মাদরাসা সুপার বলছে নিয়োগ সম্পর্কে তাঁর কিছু জানা যায়। নিয়োগ পত্রের স্বাক্ষর আর আমার স্বাক্ষরের কোন মিল নেই। ঐ মাদরাসার অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর আসাদুজ্জামান মন্ডল ভুয়া নিয়োগের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। তথ্য সংগ্রহকালে জানা যায়, ২০২০ সালের ১৫ ফেব্রæয়ারী দৈনিক করতোয়াসহ দৈনিক মানব জমিন পত্রিকায় নিয়াগ বিজ্ঞপ্তি প্রকাশ দেখানো হয়। খোজ নিয়ে দেখা যায় ঐ দিন দৈনিক করতোয়ায় দাউদপুর মাদরাসার কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।

ভুয়া বিজ্ঞপ্তি দেখিয়ে ঐ মাদরাসার সভাপতি শহিদুল ইসলামের মেয়ে শারমিন সুলতানা সেতুকে আয়া পদে নিয়োগ পত্রে সুপারের নামে স্বাক্ষর করেছে ২০২০ সালের ১৯ মার্চ। একই তারিখে সুপারের স্বাক্ষর রয়েছে সহকারী গ্রন্থাগারিক কাম- ক্যাটালগার পদে মাধব পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু মুস্তাকীম এর নিয়োগ পত্রে এবং নিরাপত্তা কর্মী পদে দাউদপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ইছাহাক আলীর নিয়োগ পত্রে। এ নিয়োগের বিস্তারিত কাহিনী জানালেন তৎকালীন সভাপতি শহিদুল ইসলাম।

তিনি বলেন মাদরাসা প্রতিষ্ঠা লগ্নে প্রথম জমি দিয়েছেন এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। ২০২০ সালের ২৩ জুনপর্যন্ত তিনি সভাপতি ছিলেন। তাঁর মেয়াদ শেষের ১০/১২ দিন আগে সন্ধ্যার পর সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার কয়েক জন নেতাকর্মির মাধ্যমে তার বাসায় আমাকে ডেকে নেন। এমপি সরাসরি বললেন আপনার মাদরাসায় নিয়োগ আছে আপনি একজনকে চাকুরী দেন আমি একজনকে দিব। আমি আমর মেয়েকে আয়া পদে দিতে চাইলাম আর এমপি শিক্ষক শরিফুর ইসলামের ভাতিজাকে চাকুরী দেওয়ার কথা বলে টাকা পয়সা নেন।

আমার কমিটির মেয়াদ শেষ হওয়ার কারনে নিয়োগ বন্ধ হয়ে যায়। এর পর মাদরাসায় এডহক কমিটির আহবায়ক হন নিয়োগ প্রপ্ত মুস্তাকীমের বাবা আব্দুস সাত্তার। দ্বিতীয় দফায় এডহক কমিটির আহবায়ক হন মেহেদী হাসান। এরই মাঝে চলছে ভুয়া নিয়োগ বোর্ড গঠন ও নিয়োগ পত্র তৈরীর কাজ। ভুয়া নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে ২০ সালের ১৮ মার্চ। নিয়োগ বোর্ডের সদস্য করা হয়েছে ৬ বছর পূর্বে মারা গিয়েছে গয়ড়া তেঁতুলিয়া মাদরাসা সুপার আবদুর রশিদকে। মৃত্যুর ৬ বছর পর ভাগ্যের চাকা খুলে গেল ঐ সুপারের। ২০২০ সালে নিয়োগ বোর্ডে সদস্য করা হলো দাউদপুর মাদরাসায়। বিষটি নিয়ে এলাকায় তোরপার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায় মাদরাসার ম্যানেজিং কমিটির মধ্যে যাদের চাকুরী প্রত্যাশী প্রার্থী রয়েছে তাঁরায় ভুয়া নিয়োগ বোর্ড তৈরীর মুল হোতা।

নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য হলো তৎকালীন ডিজির প্রতিনিধি নওগাঁ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: মোবারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমান, শিক্ষক প্রতিনিধি শরিফুল ইসলাম, সুপার মো, সেকেন্দার আলী, সভাপতি শহিদুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা সুপার সেকেন্দার আলী জানান মাদরাসায় নিয়োগ সংক্রান্ত কোন সিদ্ধান্ত হয়নি। মাদরাসায় চাকুরী দেওয়া নামে আয়া পদে শারমিন সুলতানা সেতুকে ভুয়া নিয়োগ পত্র দেওয়া হয়েছে। সেখানে আমার সীল স্বাক্ষর জাল করা হয়েছে। আমার স্বাক্ষরের সাথে ঐ স্বাক্ষরের কোন মিল নেই। প্রতিষ্ঠানের পাঁচওয়ার্ড ব্যবহার করে আয়া পদে বেতন ভাতার আবেদন করেছে এবং আরো দুটি ভুয়া নিয়োগ পত্র অফিসে জমা দিয়েছে। এ সব কাজে জড়িত থাকায় অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর আসাদুজাজামান মন্ডলের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জানতে চাইলে অফিস সহকারী আসাদুজ্জামান জানান াামি সুপারকে অভিযুক্ত করে ভুয়া নিয়োগের বিরুদ্ধে আমি শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি এবং সুপার অফিসে স্বীকারোক্তি দিয়েছে। সহকারী গ্রন্থাগারিক কাম- ক্যাটালগার পদে নিয়োগ প্রার্থী আবু মুস্তাকীম বলেন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ সব কিছুই ভুয়া। আমার অনেক টাকা খরচ হয়েছে আমার বলার কিছু নেই। সভাপতি শহিদুল ইসলাম বলেন নিয়োগ যেটা হয়েছে এটা ভুল হয়েছে। এ প্রক্রিয়ার সাথে মাদরাসার সবাই জড়িত। ডিজির প্রতিনিধি জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহা: মোবারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি একটি মোবাইল নম্বর লিখতে বলেন এবং সেই নম্বরে কর করতে বলেন। ঐ নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ঐ নিয়োগ সম্পর্কে কিছু জানিনা।
বর্তমান উপজেলা শিক্ষা অফিসার শফিউল আলম জানান আমি বিল আবেদন আটকে দিয়েছি। আমার সন্দেহ হয়েছিল এটা ভুয়া নিয়োগ। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *