বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা বুলবুল আহমে

বুলবুল আহমেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বদলগাছী থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ্ জাহান আলী।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বদলগাছী থানায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে বদলগাছী উপজেলার সকল প্রেসক্লাবের সভাপতি, সাঃ সম্পাদক সহ সকল প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এস আই নিহার চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবাগত ওসি শাহ্ জাহান আলী তাঁর পরিচয় দিয়ে কর্মজীবনের কিছু স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বদলগাছী উপজেলার সকল প্রেসক্লাবের সদস্যদের পরিচয় পর্ব শেষে সন্ত্রাস, মাদক,চাঁদাবাজি সহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, প্রিন্ট, ও ইলেকট্রনিক, মিডিয়ার সাংবাদিকগণ।

পরিশেষে নবাগত ওসি শাহ্ জাহান আলী বলেন,সকালের সহযোগিতায় সমাজ থেকে বাল্যবিবাহ মাদক ইভটিজিং এগুলো দুর করা সম্ভব বলে আমি মনে করি। তাই আপনাদের কাছে আমি এই সহায়তা আশা করি।পরিশেষে সকলের মঙ্গল ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *