বদলগাছীতে ২ দিনে গৃহবধুসহ বৃদ্ধের আত্মহত্যা

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী বুরো প্রধান (নওগাঁ) প্রতিনিধিঃ. নওগাঁর বদলগাছী পরিবারিক কলহের জের ধরে গৃহবধুসহ এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।

থানা সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভান্ডারপুর নুর আলম রিংকুর স্ত্রী সাদিয়া খানম তন্বি (২২) বেলকুনির গ্রিলের সঙ্গে ওরণা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া সোহাসা গ্রামের বৃদ্ধ এচাহক আলী (৬৫) পরিবারের উপর অভিমান করে শুক্রবার দিবাগত রাতে বাড়ির অদুরে আম বাগানে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। থানা অফিসার ইনচার্জ মো, মাহবুবুর রহমান জানান এ বিষয়ে থানায় দুটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *