আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায় ককটেল বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । গত ৪ নভেম্বর রাতে মথুরাপুর ইউপির গোবরচাঁপা বাজারে ৩টি ককট্রেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি উপজেলা বিএনপির সদস্য বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে এজাহরে নাম উল্লেখ করে ৪০ জন ও অজ্ঞাত ১২০ জন কে আসামী করে বদলগাছী থানায় মামলা দায়ের করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী বলেন উক্ত বিস্ফোরক মামলার ৩ নম্বর আসামী কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন। এ বিষয়ে বদলগাছী থানায় মামলা হওয়ার পর থেকে সে পালিয়ে ছিল । গত ১২ নভেম্বর বুধবার দুপুরে নওগাঁ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।