মো. এমদাদুর হক দুলু, বুরু প্রধান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর কোলা হাটে অতিরিক্ত টোল নিতে বাঁধা দেওয়ায় স্থানীয় জনগনকে হুমকী দিলেন এসিল্যান্ড। স্থানীয় জনগনের বাঁধার মুখে শুক্রবার কোলার হাটে কৃষকের কাছ থেকে টোল নিতে পারেনি হাট ইজারাদার।
হাসি খুশি কৃষক। শুক্রবার সকাল থেকে কোলার হাটে বেচা কেনা শুরু হয়। উৎসব মুখর পরিবেশে আলু, বেগুন, পটলসহ নানা প্রকার কৃষিপূণ্য বিক্রি করা হয়। জনগনের বাঁধার মুখে কৃষকের কাছ থেকে টোল নিতে পারেনি ইজারাদার। সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান উপজেলার হাট বাজার গুলিতে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টোর আদায় ও কৃষক হয়রানী বন্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করলে নওগাঁ জেলা প্রশাসক এর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ অতিরিক্ত টোল বন্ধ ও দুই পক্ষের কাছ থেকে যেন টোল না নেওয়া হয় এই নির্দেশনা নিয়ে প্রতিটি হাট ইজারাদারদের গত ৯ এপ্রিল চিঠি দেন। গত পহেলা বৈশাখ থেকে চিঠির আদেশ কার্য্যকর করার কথা ছিল। ইউএনওর এই আদেশ কোন হাটেই মানা হয়নি।
গত ৮ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে আবারো নির্বাচিত হন সামছুল আলম খান। এলাকাবাসী জানায় সামছুল আলম খান বৃহস্পতিবার বিকালে কোলা বাজারে অতিরিক্ত টোল আদায় নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে কৃষক বাঁচাও হাট বাচাও নাম দিয়ে একটি আহবায়ক কমিটি করা হয়। এই আহবায়ক কমিটির সঙ্গে একাত্ত¡তা ঘোষনা করেন এলাকা কৃষক। শুক্রবার সকালে হাটে কৃষকরা টোল দিতে অস্বীকৃতি জানালে প্রায় আধা ঘন্টা পটল, বেগুন, আলু কেনা বেচা বন্ধ ছিল।
তাঁর পর কৃষকদের কাছ থেকে টোল না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেনা বেচা শুরু হয়। পটল চাষী ফারুক, মেহেদী হাসানসহ অর্ধশতাধীক কৃষকের সঙ্গে কথা বললে তাঁরা জানান আজ টোল নেওয়া হয়নি। তবে ৪২ কেজিতে মন নেওয়া হচ্ছে তার ও প্রতিকার হওয়া উচিৎ। পটল ব্যবসায়ী আনিছুর ও বাবু জানায় কৃষকের কাছ থেকে আজ টোল নেওয়া হচ্ছে না। কৃষক বাঁচাও হাট বাঁচাও কমিটির আহবায়ক কে এম সামিম জানায় আমরা আহবায়ক কমিটির সকল সদস্যরা কাঁচা বাজারে লক্ষ্য রেখেছি কৃষকের কাছ থেকে টোল নেওয়া হয়নি। আমরা ইজারাদারের কাছে দাবী রেখেছি সরকারী নীতিমালা অনুসারে টোল করা হোক।
সামিম আরো জানায় বেলা ১১টার দিকে এসিল্যান্ড হাটে এসে আমাদের হুমকী দিয়েছে আপনারা হাটে টোল তুলতে বাঁধা দেওয়ার কে। এর পর হাটের ভিতর ঢুকবেন না। কোন সদস্যা হলে প্রশাসনকে জানাবেন। হাট ইজারাদার ফেরদৌস জানান শুধু কোলার হাটে বন্ধ করলে হবে। অন্যান্য হাটও বন্ধ করতে হবে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি) এসিল্যান্ড আতিয়া খাতুন এর সঙ্গে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি টে টোল তুলতে যারা বাঁধা দিয়েছে তাঁরা তো নিজেই জানেন না হাটের মালিক কে। তার পর আবার টোল আদায় নিয়ে হাটে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি ভ্রাম্যমান আদালত নিয়ে গিয়ে ছিলাম প্রথম দিন তাই সর্তক করেছি।
কোন সমস্যা হলে প্রশাসনকে জানাবে প্রশাসন দেখবে বিষয়টি।ইউএনও চিঠি দিয়েছেন গত পহেলা বৈশাখ থেকে অতিরিক্ত টোল আদায বন্ধ করে নীতিমালা অনুসারে টোল নিতে নির্দেশ দিয়েছেন কিন্তু কোন হাট ইজারাদার ইউএনও চিঠি মানেনি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি প্রদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে এসিল্যান্ড জানান আগামী সোমবারে ইউএনও স্যার সবাইকে ডাকবেন সেখানে বিষয়টি আলোচনা করবেন।