মোঃ মাইদুল ইসলাম, প্রতিনিধি (ঢাকা): কবি সংসদ বাংলাদেশ আয়োজিত গত ১০ই জুন ২০২৪ সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকার কাকরাইলে সুন জি চাইনিজ এ নিয়মিত মাসিক ৩৯৮ তম মাসিক সাহিত্য সভায় কবি সংসদ বাংলাদেশের সহ-সভাপতি কবি ও সাংবাদিক আবু হানিফ হৃদয়ের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম। প্রধান অতিথি ছিলেন অবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। কবি সংসদ বাংলাদেশেরপশ্চিমবঙ্গ শাখার সাংস্কৃতিক সম্পাদক আবৃতি শিল্পী দেব ১৯ টা জানা কে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। কবি সংসদ বাংলাদেশ সম্মাননা প্রদান করেন কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি ও শিশু সাহিত্যিক তৌহিদুল ইসলাম কনক ও সংগঠনের সভাপতি কবি রাজু আলীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক প্রকাশক অশোক ধর, কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক রেনু আহমেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি কথা সাহিত্যিক হালিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দিন আহমেদ, ডাক্তার হেলালউদ্দিন খন্দকার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি কবি ওশিশু সাহিত্যিক মালেক মাহমুদ, মাওলানা সাইফুল ইসলাম, প্রমূখ।
প্রধান অতিথি কবি ইমরোজ সোহেল বলেন কবি সংসদ আজকে ২৬ বছর ধরে সারা বাংলাদেশ জুড়ে সাহিত্য চর্চা করে আসছে। আমি সংগঠনের সাফল্য কামনা করছি।
কবি সংসদ বাংলাদেশের সভাপতি কবি রাজু আলীম বলেন আমাদের বেশি করে বই পড়া উচিত। ৬ মাস যদি কোন কিছু না লিখি শুধু বই পড়ি তাহলে আমাদের ভালো ভালো লেখা বিকশিত হবে। এজন্য আগে পাঠ চর্চা দরকার। ৩৯৮ তম সাহিত্য সভার সভাপতি কবি ও সাংবাদিক আবু হানিফ হৃদয় বলেন কবি সংসদ বাংলাদেশকে শ্রেষ্ঠ স্থানে বসাতে হবে। এজন্য পরিচ্ছন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক বলেন ৪০০ তম সাহিত্য সভাটি ব্যাপক জাঁকজমক ভাবে আমরা আয়োজন করব মূল্যায়ন করব যারা কবি সংসদ বাংলাদেশকে বিভিন্ন সময় আর্থিকভাবে মানসিকভাবে হয় তা করেছেন সেই সব গুণীজনকে একত্র করে কবি সংসদ বাংলাদেশকে সাফল্যের শিখরে আমাদের সবাইকে আনতেই হবে। আপনারা পাশে থাকলে এই সংগঠনে অনেক কর্মসূচি শিক্ষামূলক কার্যক্রম করা সম্ভব।