বাগেরহাটে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভায় টেকসই পরিকল্পনারআহ্বান

তমালিকা প্রতিবেদকঃ বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা পরিবেশগতভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছেশনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার জেলা জলবায়ু অধিপরামর্শফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় আহ্বান জানানো হয়

অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শাহিদাআক্তার সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি সৈয়দশওকত হোসেন, নার্গিস আক্তার ইভা, ইসরাত জাহান, এম সালামশেখ, এস কে হাছিব প্রমুখ সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলাহিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাপক ঝুঁকিতে রয়েছেঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও কৃষি জমির উৎপাদনশীলতা হ্রাসের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় নানাপ্রতিকূলতা দেখা দিয়েছে এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি টেকসইপরিকল্পনা গ্রহণের বিকল্প নেই

বক্তারা আরো বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ুপরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে রয়েছে তারা বিশেষ করে সমুদ্রেরপানির স্তর বৃদ্ধি, ঘন ঘন বন্যা, লবণাক্ততার সমস্যা এবং চরমআবহাওয়ার কারণে কৃষি জীবিকা নির্বাহের ক্ষতির বিষয়টি তুলেধরেন পরিস্থিতি মোকাবিলায় তারা জলবায়ু সহিষ্ণু অবকাঠামো গড়েতোলা এবং স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করারওপর জোর দেন তারা বলেন উপকূলীয় এলাকায় বন্যা প্রতিরোধেটেকসই বাঁধ নির্মাণ করতে হবে, পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি এবংজীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে এবং স্থানীয় জনগণের মধ্যেজলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোরজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ফোরামের সদস্যরা বাগেরহাটের জলবায়ুঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা জোরদিয়ে বলেন, সরকার, বেসরকারি খাত এবং সাধারণ জনগণের সমন্বয়েএকটি শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্যএকটি নিরাপদ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা যায়

সভার শেষে জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করাহয় সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকাররক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *