বান্দরবানে অবৈধ গাছ পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে উপজেলা প্রমাসন

শৈহ্লাচিং মারমা, রুমা, প্রতিনিধি: বান্দরবানের রুমায় রাতে বন বাগানে মেশিন দিয়ে গাছ কর্তন করে কাঠ পাচার, খাল, নদী এবং পাহাড় কেটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারী এবং মেশিন দিয়ে পাথর ভেঙ্গে অবৈধভাবে বিক্রি এইসব অবৈধ ব্যবসায়িদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে আইন শৃঙ্খলা সভায় ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

রুমা উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানা অফিসার ইনচার্জ (ওসসি) মোহাম্মদ মিলন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, রুমা প্রেস ক্রাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তুরুন কুমার চাকমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রীপ্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধরসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দাপ্তরিক প্রধানগন উপস্থিত ছিলেন।

এ সভার একই সাথে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সভা, উপজেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা, উপজেলা চোরাচালান প্রতিরোধ সভা, আইসিটি সভা ও এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি একই নাম্বার দিয়ে পাহাড়ের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নাম ব্যবহার করে ও পরিচয় দিয়ে জনপ্রতিনিধিসহ ঠিকাদার ও তুলনামূলক আর্থিক স্বচ্ছল ব্যক্তিদের কাছে চাঁদা দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বন বিভাগের সৃজিত বাগান রাতে মেশিন দিয়ে গাছ কর্তন করে কাঠ পাচার, খাল, নদী থেকে এবং পাহাড় কেটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারী এবং মেশিন দিয়ে পাথর ভেঙ্গে অবৈধভাবে বিক্রি করা এসব অবৈধ ব্যবসায়িদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *