কালের সংবাদ ডেস্কঃ যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হবার খবর পাওয়া গেছে মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপেসের রেলিং ভেঙে। রবিবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকার উদ্দেশে আসার সময় ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, এই দুর্ঘটনায় অনেক হতাহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের নেয়া হয় আশাপাশের বিভিন্ন হাসপাতালে। গুরুতর আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
শিবচর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, ঢাকাগামী ইমাদ পরিবহন সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে।
মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।