কালের সংবাদ ডেক্স ঃ বিএনপি’র সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আবার। আগামীকাল মঙ্গলবার ও বুধবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে ছয় দিনের নতুন কর্মসূচি।
রোববার বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঐ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৭ই ফেব্রুয়ারি শনিবার সকল জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ১৮ই ফেব্রুয়ারি রোববার এবং ১৯শে ফেব্রুয়ারি সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় এবং ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।