বিএনপি’র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট জন ফাঁসীর আসামি নিঃশর্ত মুক্তি পেলেন

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া ফাঁসির আসামী জাকারিয়া পিন্টুসহ বিএনপির আট জন নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে।
সোমবার  জেলা কারাগার থেকে তিন নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার জেলা কারাগার থেকে একজন এবং রাজশাহী জেলা কারাগার থেকে চারজন মুক্তি পেয়েছেন, এসময় জেলগেটে ফুলের শুভেচ্ছা জানাতে ভিড় করেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত বিএনপি নেতা মোকলেসুর রহমান বাবলু, এ কে এম আখতারুজ্জামান, শামসুল আলম, আজিজুর রহমান শাহিন, জাকারিয়া পিন্টু সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
পরে ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শত শত মাইক্রোবাস, বাস, ট্রাক, মোটর সাইকেলসহ নেতাকর্মীরা শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকেলে ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইলমিল স্কুল মাঠে সদ্য কারামুক্ত  নেতাকর্মীদের গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনায় পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ ও ঈশ্বরদী উপজেলা বিএনপি ও অংগসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই মামলার কারাবন্দি ৯ জনসহ ৪৭ জন আসামীকে খালাস প্রদান করেন।
১১ ফেব্রুয়ারী ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে এম আখতারুজ্জামান সহ ৪ জনের রাজশাহী কারাগার থেকে মুক্তির পেয়েছে ।
আদালত সূত্রে জানা যায়, ত্রিশ বছর আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের ১৯৯৪ সালের মামলায় ২০১৯ সালের ৩ জুলাই চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ফরমায়েশি রায় দেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক রস্তুম আলী। ফরমায়েশি এই রায়ে স্থানীয় বিএনপি’র মোট ৫২ জন নেতাকর্মীর মধ্যে ৯ জনকে ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদন্ড এবং ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। বিচার চলাকালীন ৪ জন এবং রায়ের পর কারাগারে মারা গেছেন ৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *