বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানান

কালের সংবাদ ডেক্স ঃ গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর রাত পৌনে ১২টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

গুলশানের বাসা ফিরোজা থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারিরীক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে গতবছর। এর একটিতে রিং পরানো হয় গতবছর। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে বেগম খালেদা জিয়ার। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *