বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য’ রোধে যুবলীগের বিক্ষোভ মিছিল 

বুলবুল আহমেদ ( বুলু)  বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বদলগাছী উপজেলা শাখার নেতাকর্মীরা ।
এ উপলক্ষ্যে নওগাঁর বদলগাছীতে রোববার সকাল১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে বদলগাছী উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ডাংকবাংলোর পাশে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে   সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বদলগাছী উপজেলা যুবলীগের  সভাপতি ইমামুল আল হাসান তিতু বলেন, ‘দেশজুড়ে বিএনপি-জামায়াত নাশকতার ছক বানিয়ে জানমালের ক্ষতি করতে ওত পেতে আছে। সুযোগ পেলেই তারা অস্ত্র নিয়ে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ার প্রহর গুনছে।’
তিনি বলেন,  বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিরোধ করতে হবে।  কলেজ, থানা ও ওয়ার্ড নেতা-কর্মী নিজ নিজ ইউনিটে অবস্থান নিয়ে বিএনপি-জামায়াতকে প্রতিরোধের প্রস্তুতি নিতে হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বদলগাছী উপজেলা শাখার সম্মানিত সভাপতি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এনামুল আল হাসান তিতুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে তারন্যের অহংকার মিষ্টভাসি নম্র ভদ্র স্বভাবের ব্যক্তিত্ব বদলগাছীর তরুণ প্রজন্মের আইকন বদলগাছী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবু হাসনাত মোঃ মিজানুর রহমান কিশোর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক স্ত্রী ভগিরত কুমার, সদস্য মাহবুব আলম জামিল, উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সবুজ প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল, সদস্য দর্পণ, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর ইসলাম,  সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না,  উপজেলা আওয়ামী যুবলীগের সদস্যগণ।বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক গণ উপস্থিত ছিলেন।
এস রিমন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *