বিজিবি’র বিশেষ অভিযানে যশোর সীমান্তে উদ্ধার সাড়ে ৫ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল ও মাদক

বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ মাদক ও চোরাচালানি মালামাল পাচারের খবর পেয়ে পরিচালিত উক্ত অভিযানে আটক করা হয়:

৫ বোতল ‘ESCUF’ সিরাপ ও ২৫ বোতল ‘WINCEREX’ সিরাপ।১টি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১.৫ কেজি কিসমিস এবং ৭৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, “সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মাদক ও চোরাচালান চক্রগুলোকে দমন করতে বিজিবি বিশেষ পরিকল্পনা, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় মালামালগুলো জব্দ করা সম্ভব হয়েছে।”
সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *