মোঃ সহিদুল ইসলাম ( মুকুল), কুষ্টিয়াঃ বিট ও কমিউনিটি পুলিশের সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হলো কুষ্টিয়া পুলিশ লাইন্সে।
২৪ শে জানুয়ারি মঙ্গলবার বেলা দশটার সময়। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি শাহাবুদ্দিন খান বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআইজি আলমগীর কবির, জনাব আজগর আলী,
জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার চেয়ারম্যান বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সদর সার্কেল কুষ্টিয়া এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কুষ্টিয়ার সকল থানার অফিসার বৃন্দ এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ।