মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: এই স্লোগানে দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার বিট নং-১০ ( ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের) আয়োজনে শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিট পুলিশিংয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অভিভাবকদের এ ব্যাপারে বেশি বেশি সচেতন হওয়া ও উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং তাহাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়াসহ যে কোন অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় লোকজনদের সহিত উঠান বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে।