বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ  হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে  বিভিন্ন পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তামূলক ব্যবস্থার খোঁজ নিতে সরেজমিন পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ  সাফিউল সারোয়ার বিপিএম। বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতিসহ  বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।
এ’সময় তিনি বদলগাছী, পত্নীতলা এবং মহাদেবপুর থানা এলাকায় বেশ কিছু পুজামন্ডপ পরিদর্শন করেন।  এ সময় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগন, স্থানীয় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *