মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এর আয়োজনে হলরুমে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
(এনসিটিবি ) কর্তৃক ষষ্ঠ ও সপ্তম শ্রেণী/ ২০২৩ সালের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবক সমাবেশ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন পাঠ্যসূচির কারিকুলাম অনুযায়ী পাঠদানে ছাত্র-ছাত্রীদের “বাৎসরিক মূল্যায়ন” সম্পর্কে অভিভাবক বৃন্দের কাছে অবহিতকরণ করা হয়।
বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলহাজ্ব শফিকুল ইসলাম এর সভাপতিত্বে “অভিভাবক সমাবেশে” প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমান,, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এনামুল হক, অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আবু তাহের, সহ সপ্তম ও ষষ্ঠ শ্রেণির অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয় এর সহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম