বিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দৈর্ঘ্য দিনের সমস্যার সমাধান

মোঃ নয়ন মিয়া, বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের গ্রামে তিনটি বিবাদমান রাস্তার কাঁটাতারের বেড়া ও মাটি দিয়ে বন্ধ করে চলাচল বন্ধ করে স্থানীয় প্রতিবেশীরা এ বিষয়ে বিরামপুর থানায় অভিযোগ এবং আদালতে মামলা পর্যন্ত হয়। এতে করে কোন প্রকার সমস্যার সমাধানের পথ না হওয়াতে বিরামপুর পৌরসভার সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী তার সুদৃঢ় নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এবং বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্তের সহযোগিতায় জনসাধারণের চলাচলনের জন্য রাস্তার প্রতিবন্ধকতা দূর করে চলাচলের ব্যবস্থা করেন এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানে এলাকাবাসী খুশি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ মাধ্যমে সমঝোতায় করায় সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *