বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নয়ন মিয়া, (দিনাজপুর) জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে এ,কে এম মোর্শেদ মানিক সভাপতি ও মোঃ কামরুজ্জামান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭-ফেব্রুয়ারি ২০২৪) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসক্লাবের ২০ সদস্যের মধ্যে ১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

মাহমুদুল হক (মানিক) এর সঞ্চালনায় নির্বাচন পরিচালনায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে বিকেলেই প্রেসক্লাব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার ও বিরামপুর সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদক দুটি গুরুত্বপূর্ণ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নির্বাচনে এ,কে, এম মোর্শেদ মানিক সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান।

এর আগে ১২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে ডা. নুরুল হক, সহ-সভাপতি পদে যথাক্রমে ফরিদ হোসেন, আব্দুল কাফী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক পদে রিপন মানিক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে জাহিনুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একলাছুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মিজানুর রহমান ও রিয়াজুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *