বিস্ফোরণে প্রকম্পিত সায়েন্স ল্যাব এলাকা

কালের সংবাদ ডেস্কঃ রোববার (৫ই মার্চ) রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে নিহত ৩। ভবনটি বাণিজ্যিক এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ভবনটির কিছু অংশ ধসে পড়েছে।

বেলা পৌনে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে ৩ তলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।

পপুলার মেডিকেল ধানমন্ডির চিকিৎসক মুরসালিন জানান, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। বিস্ফোরণের সময়ই তারা মারা যান। তাদের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়া ৩০ থেকে ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চলে গিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় পাঁচজন দগ্ধসহ আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভবনটির নিচতলায় হোটেল, দোতলায় সেলুন ও প্যান্টের দোকান রয়েছে। ‍তৃতীয় তলায় ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে। তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের কারণ জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, এসি অথবা সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *