বেনাপোলে জেলা বিএনপি নেতা সবুরের ঈদ উপহার বিতরন

বেনাপোল প্রতিনিধি আনিছুর রহমান: যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুর হোসেন প্রায় ৪ শত পরিবারের মধ্যে  নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন। মঙ্গলবার তিনি বেনাপোল পৌর সভার ৯ টি ওয়ার্ড এর সাধারন অসহায় গরীব দু:খী মানুষের মাঝে এ উপহার ও নগদ অর্থ বিতরন করেন।

বেবনাপোল ৫ নং দিঘিরপাড় ওয়ার্ড এর অসহায় স্বামী পরিত্যাক্ত নারী ববিতা বেগম বলেন, আমি খুব খুশি হয়েছি আজ ঈদ উপহার ও নগদ অর্থ পেয়ে । এর আগে তিনি আমাদের শাড়ি দিয়েছিলেন। আমার পরনের কাপড় ছেড়া ছিল। খুব অভাব অনটনের মাঝে দিন যায় তাতে আবার নতুন কাপড় কেনার মত সাধ্য আমার নেই। আমি এ শাড়ি পেয়ে খুব খুশি।

পৌর সভার ৩ নং ওয়ার্ড এর হেলেনা বেগম বলেন, আমি পরের বাড়ি কাজ করে যা পাই তাই দিয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাই। প্রায় ২০ বছর আগে স্বামী মারা গেছে। আমি সবুর এর নিকট থেকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী এবং এর আগে  শাড়ি ক্রয় করার মত সামর্থ্য ছিল না। আমি এবার নতুন শাড়ি পরে ঈদ করব।

বিএনপি নেতা সবুর হোসেন বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী পৌরসভার ৯ টি ওয়ার্ড এর অসহায় দরিদ্র পরিবারের নারীদের ভিতর সম্প্রতি  শাড়ি বিতরন করি। আজ তারই ধারাবাহিকতায় নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করলাম। আমাদের যাদের দেওয়ার মত সামর্থ্য আছে তাদের কাছে ঈদ উপলক্ষে এসব মানুষ এর কিছু প্রত্যাশা থাকে। সমাজের সকল বিত্তশালী মানুষ যদি এগিয়ে আসে তবে ঈদে অন্তত এসব মানুষ ভাল থাকবে। আমি চাই আমার পৌরসভার সকল মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার। আনন্দ এমন একটি জিনিস যত ভাগাভাগি করব তত বাড়বে।

মো: আনিছুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *