বেনাপোলে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও উন্নয়ন পরিকল্পনা প্রকাশ

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ১ নম্বর সাদিপুর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী এমদাদুল হক ইমদাদগণসংযোগকালে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক সমর্থন কামনায় একটি লিখিত বার্তা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন

 গণসংযোগকালে উপস্থাপিত বার্তায় ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোল পৌরসভার আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তিজনগণ চাইলে মেয়র পদে নির্বাচন করে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।” বেনাপোলকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সীমান্তবর্তী আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে বেনাপোলের যে অতীত ঐতিহ্য রয়েছে, তা ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য

 সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত নিশ্চিত সেবার মাধ্যমে একটি আদর্শ নগরী উপহার দিতে চাই।” স্মার্ট বেনাপোল আধুনিক নগরীর বিনির্মাণে ইমদাদুল হক ইমদাদের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা: স্বাস্থ্য ও শিক্ষা: স্বাস্থ্যসেবা দৌড়গোড়ায় পৌঁছে দিতে আধুনিক মানের হাসপাতাল স্থাপন, কারিগরি শিক্ষার মাধ্যমে যুব-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সংস্কারকাজ সম্পন্ন করা অবকাঠামো ও ড্রেনেজ: রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে যাতায়াত সুগম করা এবং জলবদ্ধতা দূরীকরণে প্রতিটি ওয়ার্ডে উন্নত সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করানিরাপত্তা ও পরিবেশ: নিরাপত্তার লক্ষ্যে পুরো পৌর এলাকাকে সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতাভুক্ত করা এবং পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী হিসেবে রূপান্তর করা জনসেবা ও সুবিধা: পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, আধুনিক পৌরপার্ক ও স্টেডিয়াম স্থাপন এবং সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে কাজের সুযোগ তৈরি করা গণসংযোগকালে স্থানীয় সর্বস্তরের ভোটারদের উসাহ-উদ্দীপনা লক্ষ করা যায় এবং তারা এলাকার সার্বিক উন্নয়নে পরিবর্তন ও সঠিক নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *