বেনাপোলে বাসের চাপায় ১ জন নিহত ও আহত ১

মোঃ মনিরুজ্জামান মন্টু, বেনাপোল প্রতিনিধিঃ
ঢাকা থেকে বেনাপোল গামি গোল্ডেন লাইন নামে একটি  পরিবহন এর চাপায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার ভোর ৫টার সময় বেনাপোলের দিঘিরপাড় নামক স্থানে এ দুর্ঘটনায় মোস্তফা (৪৮) নামে এক সাইকেল আরোহী ওই পরিবহনের চাপায় ঘটনাস্থলে নিহত হন এবং আনিসুর রহমান নামে (৩৩) অপর এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়।

বাস চাপায় নিহত মোস্তফা র্শ্শাার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং আনিসুর একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে।

স্থানীয়রা জানায় ভোর বেলায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন ( ঢাকা মেট্রো-ব-১২-১৭৬৮) বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসছিল। বেনাপোলের দিঘিরপাড় (রজনী কিনিক ) নামক স্থানে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে বেনাপোল গামি দুইজন সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মোস্তফার মৃত্যু হয়। এবং আনিসুরকে দ্রুত ফায়ার সার্ভিস এর কর্মীরা উদ্ধার করে নাভারন বুরুজ বাগান হাসপাতালে নিয়ে ভর্র্তি করে। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *