বেনাপোলে বিএনপির মিছিল লিফলেট বিতারন ও সমাবেশ

মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি:রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র নেতৃত্বে বেনাপোলে লিফলেট বিতরন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার (১২ আগষ্ট ) বেনাপোল পুরাতন পৌর সভার  সামনে থেকে লিফলেট বিতারন করা হয় এবং মিছিল হয়। মিছিল এবং লিফলেট বিতারন শেষে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সহ সভাপতি মো: ইদ্রিস মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সহসভাপতি আব্দুল মাজেদ, শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সমপাদক শরিফুজ্জামান পরাগ, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা ও  যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর হোসেন, জেলা কৃষক দলের সদস্য আল- আমিন মাহমুদ মিলন, বেনাপোল পৌর ছাত্রদলের য্গ্মু আহবায়ক রাশেদুজ্জামান সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরন শেষে শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু  বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ল্েয সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপে নির্বাচনের ল্েয নিরপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।তিনি আরো বলেন, আজ স্বাধীনতা বিরোধী জামাত এক এক সময় এক এক কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই জামাত শেখ হাসিনার সাথে আতাত করে ১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেন। আবার ১৯৯৬ সালে এই ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে তাদের সাথে নির্বাচন করে। যা বাংলার জনগন ভুলে যায়নি। আর আওয়ামীলীগ আস্তে আস্তে ধীরে ধীরে ওই জামাত নেতাদের ফাসিতে লটকায়ে মারতে থাকে। তারপরও ওদের শিক্ষা হয়নি। ওরা জাতির জন্য কলংক। ওরা বেঈমান। এত যদি তোমাদের জনপ্রিয়তা থাকে তাহলে নির্বাচনে আসতে বাধা কোথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *