বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল থেকে ১,৬৪,৪০০ টাকার ভারতীয় শাড়ী, কম্বল, শাল চাদর ও কসমেটিক্স  পণ্য আটক হয়েছে। এসব পণ্য আটক করে  বেনাপোল আইসিপি ক্যাম্পের বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত চোরাচালানি বিরোধী অভিযানে এসব পণ্য আটক হলেও কোন আসামি আটক হয়নি।

সূত্রমতে এসব পণ্য ল্যাগেজ বহির্ভুত অথবা বেনাপোল চেকপোষ্ট থেকে পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে ক্রয় করে যাওয়ার
সময় সাধারন মানুষের নিকট থেকে আটক করা হয়। বর্তমানে সীমান্ত দিয়ে এসব পণ্য খুব একটা পাচার হয়ে আসে না কারন চতুরদিকে কাটাতারের বেড়া। তবে ভারতের বিএস এফ সদস্যদের সাথে সেদেশের চোরাচালানিরা যোগসাজসে এদেশে কাটাতারের গেট দিয়ে ফেনসিডিল,মদ নেশাজাতিয় সিরাফ পাচার করে থাকে। সম্প্রতি সীমান্ত এলাকায় অভিযানে এসব মাদকদ্রব্য আটক ও হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানায় চোরাচালানি বিভিন্ন পণ্য এবং মাদক দ্রব্য আটক এর ব্যাপারে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কড়া কড়ি ভাবে কর্তব্য পালন করে। তারই ধারাবাহিকতায় আজ এসব পণ্য আটক হয়। যারা বাজার মুল্য ১,৬৪,৪০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *