বেনাপোল কুলি শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত মানববন্ধন কর্মসুচী অব্যাহত থাকবে

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: দাবি না মানা পর্যান্ত বেনাপোল চেকপোষ্ট কুলি শ্রমিকরা তাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী অব্যাহত রাখবে বলে ঘোষনা দিয়েছেন।

যতক্ষন পর্যন্ত গ্রীন লজিষ্টিক বেসরকারী প্রতিষ্ঠান এই চেকপোষ্ট থেকে প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত তাদের কর্মসুচ চলতে থাকবে। ওই প্রতিষ্ঠান তাদের দায়িত্ব বুঝে নিলে এখানকার দীর্ঘদিনের কর্মজীবি কুলি শ্রমীকরা বেকার হয়ে পড়বে এবং মানবতার জীবন যাপন করবে বলে নেতারা জানান।  তৃতীয় দিনের মত বেনাপোল চেকপোষ্ট কুলি শ্রমিকদের ( রেজি নং ২০৮৪ )  আয়োজনে  রোববার   সকাল ১০ টার সময় বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে ৩০০ শ্রমিককে বাদ দেওয়ায় তারা প্রতিবাদে  মানববন্ধন কর্মসুচী পালন করেন।

মানববন্ধন কর্মসুচীতে কুলি শ্রমিক এর নেতারা বলেন, যদি স্থল বন্দর কর্র্তৃপক্ষ গ্রীন লজিষ্টিক প্রতিষ্ঠানকে দিয়ে তাদের কার্যক্রম চালায় তাহলে তারা বেকার হয়ে পড়বে। এমনি এই বন্ধরে ভারত ভিসা না দেওয়ার জন্য কাজ নেই। তারপর ইচ্ছা খেয়াল খুশিমত যখন যাকে ইচ্ছে তাকে টেন্ডার দেওয়া সম্পুর্ন বেআইনি। অনতি বিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে স্থল বন্দর বেনাপোল কর্তৃপক্ষকে। ওই প্রতিষ্ঠান যদি সহজে বেনাপোল থেকে না যায় তাহলে তার সমুচিত শিক্ষা দেওয়া হবে। আমাদের জন্মভুমি বেনাপোল। আমরা স্বাধীনতার পর থেকে এখানে পৈর্তৃকসুত্রে এই চেকপোষ্টে শ্রমিকের কাজ করে থাকি। এ পথ দিয়ে দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে । সেই সব যাত্রীদের মালামাল বহন করে যা রোজগার করি তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলি। অন্য সংস্থাকে নিয়োগ দিলে আমরা বেকার হয়ে যাব। আমরা যে ভাবে আছি সে ভাবে কাজ করে যেতে চাই। দ্বিতীয় কোন প্রতিষ্ঠান এসে এই বর্ডার এবং নতুন আইন করে যাত্রী চলাচল  নিয়ন্ত্রন করুক তা আমরা চাই না। বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ দুর দুরান্ত থেকে পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে অযথা সেবার নামে ৫৭.২৬ টাকা আদায় করে এটা সম্পুর্ণ অবৈধ। এখানে যাত্রীদের কোন সুযোগ সুবিধা নেই। বসার কোন স্থান নেই। নেই প্রয়োজনীয় কোন ক্যান্টিন ব্যবস্থা। অযথা ধোকা দিয়ে টাকা নিচ্ছে । আবার গ্রীন লজিষ্টিক নামে যে প্রতিষ্ঠান আসছে তারা আরও বেশী টাকা যাত্রীদের নিকট থেকে নিবে বলে ইতিমধ্যে আলোচনা চলছে। আমরা চাই আমাদের এই মাটিতে আমরা যে ভাবে পরিশ্রম করে রোজগার করে খাই সে ভাবে চলবে। কোন বহিরাগত এসে আমাদের উপর হস্তক্ষেপ করুক তা আমরা চাই না। যদি ভালো ভাবে স্থল বন্দর কর্র্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয় তাহলে এর দাত ভাঙা জবাব দিব।

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু ১ নং ওযার্ড  বিএনপি সভাপতি আব্দুল মালেক, শ্রমিক ইউনিয়ন (২০৮৪) এর সভাপতি মোবাবরক হোসেন কালু, সাধারন সম্পাদক ইকরামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য ইমরান হোসেন, হুমায়ুন কবির লালটু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *