বেনাপোল চেকপোষ্টে পাসপোর্টযাত্রীর নিকট থেকে প্রতারণার মাধ্যেমে হাতিয়ে নেওয়া ৩ প্রতারক চক্রকে ৩০ হাজার টাকা সহ আটক

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্টে প্রতারণার মাধ্যেমে পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে  ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো: হামিদ (৪৫) আতিকুর রহমান (৩৫) রুবেল হোসেন (৩০) নামে  তিনজন প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৪ মার্চ) বেনাপোল চেকপোষ্টের ইউনুচ মার্কেট থেকে এ প্রতারক চক্রকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় সুশান্ত কুমার মজুমদার নামে (পাসপোর্ট নং এ-২০৯০৮০৪৫) পাসপোর্ট যাত্রী মামলা দায়ের করেছে।

আটককৃতরা হলো:- বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ছলেমান  এর ছেলে হামিদ ভবেরবেড় গ্রামের মতলেব এর ছেলে আতিকুর রহমান ও একই গ্রামের শাহজাহান হাওলাদার রুবেল হোসেন।

বেনাপোল পোর্ট থানার এস আই মানিক কুমার সাহা বলেন, চেকপোষ্ট এলাকায় প্রতারণার মাধ্যেমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে তিনজন প্রতারককে আটক করা হয়েছে। তিনি জানান কুমিল্লা জেলার বলরাম মজুমদার এর ছেলে  সুশান্ত কুমার মজুমদার (৪৫)  ভারত যাওয়ার সময় বেনাপোলে উক্ত প্রতারকদের খপ্পরে পড়ে ৩০ হাজার টাকা খোয়া যায়। এরপর সে থানায় অভিযোগ করলে প্রতারকদের নিকট থেকে টাকা উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফ হোসেন বলেন, পাসপোর্ট যাত্রীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে তিন প্রতারককে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়। এ বিষয় পাসপোর্ট যাত্রী বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৩/৪৭ তারিখ ২৪/০৩/২৬ ধারা ৪০৬/৪২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *