বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যাপক গণসংযোগ

বেনাপোল প্রতিনিধি: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে  বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ (বিএনপি) মেয়র নির্বাচনের প্রার্থী হিসাবে  গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও মানুষের বাড়ি বাড়ি  গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

উক্ত গণসংযোগ কর্মসূচিতে বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ ও তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির  সহ-সভাপতি  মোঃ শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং বিএনপি নেতা আজগর আলী।
বেনাপোল পৌর সভার  ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার এবং ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।
বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু, সদস্য হযরত আলী এবং যুব নেতা মনির হোসেন।
বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি এবং সদস্য মহসিন আলম।
এছাড়া গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ জনগণের খোঁজখবর নেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *