মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর থেকে আনছার সদস্যরা আমদানি পণ্য চুরি করার উদ্দেশ্য আসা আরাফাত (১৮)নামে এক চোরকে হাতে নাতে আটক করে।
রোববার (৩০ নাভেম্বর) গভীর রাতে সে বন্দরের টিটিআই মাঠে চুরি করার জন্য প্রবেশ করলে বেনাপোল স্থল বন্দরের নিরপত্তা কর্মী আনছার সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটককৃত আরাফাত বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের লপু মিয়ার ছেলে।
আনছার এর প্লাটুন কমান্ডার মিজানুর রহমান বলেন, বেনাপোল বন্দরে সুযোগ বুঝে চোরেরা চুরি করতে প্রবেশ করে। তার জন্য আমি সচেতন রয়েছি। এর আগে যে পিসি ছিল তিনি থাকাকালে ভারত থেকে আমদানি পণ্যর সাথে আসা আড়াই কোটি টাকার চোরাইমাল বের হওযার সময় ধরা পড়ে বিজিবির কাছে। যাতে সরকার রাজস্ব হারাত বিপুল পরিমান টাকা।
আর ওই সময় আনছার সদস্যদের ঘাপিলতির কারনে এরকম হয়েছিল বলে ওই সময়কার পিসি কোজ হয়ে যায়। আমি আসার পর সকল গেটে কড়াকড়ি নজরদারি রয়েছে আমার আনছার বাহিনীর। আমার ঘাপিলতির কারনে যাতে আর কোন অনিয়ম হয় তা আমাদের কাম্য নয়। সকল সদস্যকে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে কোন রকম অনিয়ম দেখলে সাথে সাথে আমাকে অথবা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
তিনি বলেন আরাফাত এর বয়স কম হওয়ায় বন্দর কর্তৃপক্ষর সাথে কথা বলে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বন্দরের একটি সুত্র জানায়, বর্তমান পিসি আসায় চোরের উপদ্রপ কমেছে। যদি এই ভাবে আনছার সদস্যরা নজরদারি রাখে তবে চুরি হওয়ার সম্ভাবনা থাকে না।