বেনাপোল স্থল বন্দরের ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১০১৫ জন শ্রমিককে ঈদের ৫ দিন আগে বেতন ভাতা পরিশোধ করল

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: ঈদের ৫দিন আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেছে বেনাপোল স্থল বন্দর এর শ্রমিক ইউনিয়ন । রোববার (১৫ মার্চ) ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনয়িন ১০১৫ জন শ্রমিককে তাদের বেতন বোনাস পরিশোধ করেন।

স্থল বন্দরের ১ নং গেটের ভিতর শ্রমিকদের রেষ্ট হাউজে ইউনিয়েনর নেতারা তাদের বেতান ভাতা প্রদান করেন।

৯২৫ শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও  সাধারন সম্পাদক সহীদ আলী  বলেন আমরা চাই যথাসময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। মুসলমানদের সব থেকে বড় ধর্মীয়  উৎসব ঈদুল ফিতর। এসময় সকলের চাওয়া পাওয়ার থাকে। তাই আমরা যথা সময়ে তাদের ন্যায্য অধিকার এর জন্য সচেতন। আমাদের সরকার শ্রমিক বান্ধব সরকার। কারন শ্রমিক না  থাকলে দেশের কলকারখানার উৎপাদন হবে না। তাই সকল প্রতিষ্টানের শ্রমিকদের যথাযথ মর্যদা দেওয়া উচিৎ।

৯২৫ হ্যান্ডলিং শ্রমিক  সাহাদত হোসেন বলেন, আমরা সাধারন শ্রমিকরা অত্যান্ত খুশি। ঈদের আগে আমাদের বেতন বোনাস পেয়ে খুবই আনন্দ লাগছে। আমরা এবার ঈদ পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে  করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *