বেনাপোল ৯ লাখ ভারতীয় রুপি সহ বাংলাদেশী পাসপোর্টযাত্রী আটক

মোঃ আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল হতে ৯,২৬,০০০ ভারতী রুপি সহ হান্নান ভুইয়া (৪৪) নামে একজন পাসপোর্টযাত্রী আটক হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ভারত থেকে আসার পথে তাকে বর্ডারগার্ড বাংলাদেশ (বজিবি) সদস্যরা এ  রুপি সহ আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে বাংলাদেশী ওই পাসপোর্টযাত্রীকে চেকপোষ্ট আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের সামনে তল্লাশি করলে তার কাছে ভারতীয় ৯,২৬,০০০ রুপি পাওয়া যায়। যার সিজার মুল্য ১২,২৭,৫০০ টাকা। এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন ও উদ্ধার করা হয়। আটককৃত হান্নানকে ভারতীয় রুপি সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *