ব্যাংক পরিচালকের মেয়াদ ১২ বছর করে বিল পাসের প্রতিবাদ- জাতীয় পার্টির

কালের সংবাদ ডেস্ক ঃ ব্যাংক লুটপাটের মূল হোতা ব্যাংক পরিচালকেরা।

প্রবল আপত্তি জানান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। পরিচালকদের মেয়াদ বারানো হলে ব্যাংক ব্যবসায় সমস্যা বারবে বলে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, তার চেয়ে পরিচালকদের মেয়াদ আজীবন করে দেওয়া হোক। পরে পরিচালক পদের মেয়াদ আগের ৯ বৎসর থেকে আবার বারিয়ে ১২ বছর করে বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

৮ জুন ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০২৩ জাতীয় সংসদে তুলেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংশোধনীর মূল প্রস্তাবে পরিচালক পদের মেয়াদ বাড়ানো-কমানোর বিষয়ে কোনো প্রস্তাব ছিল না। পরে সেটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটিও পরিচালক পদের মেয়াদ নিয়ে কোনো সংশোধনী আনেনি।

কিন্তু গতকাল সংসদে এ বিল পাসের আগে এ বিষয়ে সংশোধনী প্রস্তাব দেন সরকারি দলের সংসদ সদস্য আহসানুল ইসলাম। তিনি পরিচালক পদের মেয়াদ একাদিক্রমে ১২ বছর করার প্রস্তাব করেন।

এই প্রস্তাব দেখে ব্যাপক প্রতিক্রিয়া দেখান জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য। বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন, এভাবে বিলে সংশোধনী আনা যায় কি না। এ বিষয়ে তাঁরা স্পিকারের ব্যাখ্যা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *