মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ একসময় নদীলালা, খালবিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু সেই মাছগুলো এখন বিলুপ্তির পথে।
ভরা বর্ষা মৌসুমেও দেখা নেই ওইসব দেশপ্রজাতির মাছ। নদী দূষণ, নাব্য সংকট, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, কীটনাশকের অবাধ ব্যবহারসহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
এতে করে ভরা বর্ষা মৌসুমেও স্থানীয় বাজারে আর দেখা মিলছে না দেশীয় প্রজাতির মাছের।
দেশে প্রাকৃতিক উৎসের মাছ কমে গেলেও বিদেশি হাইব্রিড জাতের মাছের উৎপাদন বেড়ে গেছে বহুলাংশে। দেশে উৎপাদিত রুই, কাতলা, নলা, পাঙ্গাস মাছ যা পাওয়া যায়, তাও প্রাকৃতিক উৎসের নয়। কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় পোনা উৎপাদন করে খামারে চাষ করা। পুকুর জলাশয় উৎপাদিত এসব মাছ ফরমালিনের পানিতে চুবিয়ে সংরক্ষণ করা হয় বলেও ভোক্তাদের অভিযোগ।
তবে বিলুপ্ত হওয়ার পথে নানা প্রজাতির দেশীয় মাছ রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।