সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া নবগঠিত উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটির গঠনে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে আবারো বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচীর আয়োজন করে পদবঞ্চিত উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: মজিবুর রহমানের সমর্থকরা।
এর আগে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঝাড়ু নিয়ে মিছিলে অংশ নেন মহিলা-দলের নেতাকর্মীরাও। মিছিল শেষে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা। এ সময় ‘হাবিবের দুইগালে জুতা মারো তালে তালে’, ‘মাসুদের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘অবিলম্বে পকেট কমিটি, বাতিল করতে হবে’ ইত্যাদি ¯েøাগান দেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক ভিপি ফিরোজ আহমেদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম নূর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম সরকার, সাবেক ছাত্রনেতা মো: রেজাউল করিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৪নভেম্বর) একটি প্যাডের মাধ্যমে হঠাৎ করে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে, ঘুষ-বাণিজ্য করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা নিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের মাঠের রাজনীতির সঙ্গে আমি জরিত আমার প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে। এই পকেট কমিটি ভাঙ্গুড়াবাসী প্রত্যাখান করেছে বলে জানান বক্তারা। এ কমিটি দ্রæত বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম, হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ ছাত্রদলের আহবায়ক বাইজিদ বোস্তামি, সদস্য সচিব ডাবলু সরকার, সাবেক পৌর যুব দলের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান রিপন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, যাদের আহŸায়ক কমিটি দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে দল করে আসছে। যারা বিক্ষোভ ও মিছিল করেছে তারা আওয়ামী লীগ থেকে এসেছে। এদের বিরুদ্ধে আলোচনার মধ্য দিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রবিবার (১৭ নভেম্বর) বিকেলে পাবনা জেলা বিএনপির আহŸায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের স্বাক্ষরিত ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন পদবঞ্চিত উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মো: রাজিউল হাসান বাবুর সমর্থকরা।